খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রিজিয়ন সদর দপ্তরে রিজিয়ন অধিনস্ত এলাকার হতদরিদ্র ও অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী ‍তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-৩ ক্যাপ্টেন ইহসানুল হক।

রিজিয়নের পক্ষ হতে অসহায়দের দেয়া খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ প্যাকেট সেমাই।

সেনাবাহিনী জানায়, খাগড়াছড়ি রিজিয়ন এ অঞ্চলের মানুষের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সুদীর্ঘকাল হতেই অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে ছিলো। পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও যেকোন সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি রিজিয়ন বদ্ধপরিকর।