খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ভারত সীমান্তবর্তী যামিনীপাড়া এলাকায় সীমান্ত সুরক্ষা, আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাস প্রতিরোধ, পাহাড়ী-বাঙালি অসহায় ও দুঃস্থদের মানবিক সহায়তাসহ জোন অধিনস্ত এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ এর যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।

এরই ধারাবাহিকতায় উপজেলার সীমান্তবর্তী এলাকা তবলছড়িতে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যামিনীপাড়া জোন।

মঙ্গলবার (১৪ জুন) বিকালে উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের জোন অধিনস্ত এলাকার অসহায়, দুঃস্থ স্বামী পরিত্যাক্ত নারীদের মাঝে সেলাই মেশিনসহ নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি।

জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূক্তভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।

এসময় তবলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হাশেমসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় এক ভূক্তভোগী নারী বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরা যখন আমাদের খবর রাখেনা, তখন বিজিবি অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিজিবির দেয়া মেশিনে পরিবারের সচ্ছলতা ফিরবে বলেও জানান এ নারী।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ জাহিদুল করিম বলেন, অতীতের ধারাবাহিকতায় যেকোন প্রয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকবে যামিনীপাড়া জোন।