গুইমারায় হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

গুইমারায় হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা, ক্রীড়া সামগ্রী প্রদানসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

এরই ধারাবাহিকতায় গতকাল ৫ জুলাই মঙ্গলবার সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল দেওয়ান মনজুরুল হক এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ।

জোন অধিনায়ক সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।