খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬টি ভারতীয় গরু আটক - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬টি ভারতীয় গরু আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে লতিফের চর নামক স্থান থেকে অবৈধভাবে নিয়ে আসা ৬টি ভারতীয় গরু আটক করে বিজিবি।

গত রবিবার (২৪ জুলাই) রাতে ৪০ বিজিবি খেদাছড়া জোনের অধীনস্থ বেলছড়ি বিওপির হাবিলদার মো: কামাল হেসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে মালিক বিহীন ছোট বড় ৬টি গরু ও বাছুর আটক করে।

জানা যায়, ভারত থেকে এসব গরু বাংলাদেশে আসতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত গরুগুলোকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুর মালিক পালিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। আটককৃত গরুগুলো বেলছড়ি বিওপিতে জমা রয়েছে।