সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ: দুই ভারতীয় নাগরিক আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
গত সোমবার (২৫ জুলাই ২০২২) দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী (মাটিরাঙ্গা জোন) এই অবৈধভাবে প্রবেশকারী ২ ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃতরা হচ্ছে-চাঁদপদ দাস (৩০) ও মিলন দাস(৫৫)। তারা দুজনেই ভারতের কলকতার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের সার্জেন্ট মোঃ শাহীন মিয়ার নেতৃত্বে একটি টহল দল মাটিরাঙ্গা বাজারে প্যানাসিয়া ফার্মেসীর সামনে ঘুরাফেরা করার সময় তাদের আটক করে।
এসময় আটককৃতদের কাছ থেকে ১৪ হাজার টাকার ভারতীয় রুপি, ৪ ডেভিট কার্ড, ৩টি ভারতীয় আইডি কার্ড ও বাংলাদেশী ৫শ টাকা উদ্ধার করা হয় এ সময়। পরে আটককৃতদের মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।