শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি: নানিয়ারচর জোনের উদ্যোগে শান্তি র্যালি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নানিয়ারচর জোনের উদ্যোগে শান্তি র্যালি, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) নানিয়াচর জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক বেলুন এবং কবুতর উড়ানোর মাধ্যমে শান্তি র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি নানিয়ারচর উপজেলার মেইন গেইট হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
এছাড়াও, এদিন নানিয়ারচর জোনের আওতাধীন এলাকার ২০০ জন গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং ১৫০ জনকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
পরবর্তীতে বিকালে নানিয়ারচর উপজেলা মাঠে অত্র উপজেলার স্থানীয়দের সাথে একটি প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিজয়ী দলকে পুরষ্কৃত করা হয়।
এ সময় নানিয়ারচর জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক এবং নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, নানিয়াচর উপজেলার পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।