বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
![]()
নিউজ ডেস্ক
‘সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে’ এই শ্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এর আগে জেলা সদরের চেঙ্গী স্কয়ার হতে একটি শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্তর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শোভাযাত্রা শেষ করে আলোচনা সভায় মিলিত হয়।
‘দেশপ্রেম-সম্প্রীতি-উন্নয়ন আমার পাহাড়-আমার জীবন’ স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের, আব্দুল হামিদ, কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, যুগ্ন সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদ উল্লাহসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্র পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ৩৬ হাজার বাঙালির খুনের বিচার দাবি করেন। এছাড়াও পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে ৮ দফা দাবি তুলে ধরেন বক্তারা।
পরে উপস্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনটি নেতারা।