অবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান করুন: রওশন এরশাদ - Southeast Asia Journal

অবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান করুন: রওশন এরশাদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধান ও তাদের দ্রুত প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ একটি অধিক জনবহুল দেশ, তার ওপর এই ১২ লাখ রোহিঙ্গা বছরের পর বছর বাংলাদেশে বসবাস করছে। ফলে নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। এর সমাধানের জোর উদ্যোগ নেওয়া সরকারের উচিত এবং মিয়ানমারের সাথে অতিসত্বর বৈঠক করা উচিত।

বেগম রওশন এরশাদ বলেন, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক মহলেও এ ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে তৎপর হতে দেখা যাচ্ছে না। বিরোধীদলীয় নেতা বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে, দাতা দেশগুলো ইতোমধ্যেই তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে। এতে বাংলাদেশের ওপর আর্থিক চাপ পড়বে যা উদ্বেগের কারণ।

তিনি বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার পথ বন্ধ এবং অবিলম্বে প্রত্যাবর্তন করাতে না পারলে ভবিষ্যতে এই সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে।