সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনচারুল করিম, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।
এসময় বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈসাবি নিরাপত্তা, ঈদুল ফিতরের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন, এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানা বিষয় তুলে ধরেন।