রাখাইন রাজ্যে বেড়েছে আরাকান আর্মির আক্রমণ

রাখাইন রাজ্যে বেড়েছে আরাকান আর্মির আক্রমণ

রাখাইন রাজ্যে বেড়েছে আরাকান আর্মির আক্রমণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি শহরে সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-এএ। মংডু, অ্যান এবং থান্ডওয়ে শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

আরাকন আর্মির দাবি, চলতি মাসের প্রথম সপ্তাহেই রাখাইন রাজ্যে ৪ শতাধিক সামরিক সেনা নিহত হয়েছে। অ্যান এবং থান্ডওয়ে শহরে অন্তত ১০০ জন জান্তা সৈন্য হয়। জুনের প্রথম সপ্তাহেই যুদ্ধ তীব্র হয়।

থান্ডওয়ে শহরের কাছে সামরিক বাহিনীর বিমান হামলা ও যুদ্ধজাহাজ থেকে ছোড়া কামান প্রতিহত করেছে আরকান আর্মি। বহু হতাহতের পর জান্তা সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে। এএ যোদ্ধারা তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার পর জান্তার একটি স্পিড বোটও ডুবে যায়।

এদিকে, গত ৬ মাসের সংঘাতে রাখাইন রাজ্যে ৩১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে সেনা সরকার। এ সময় ধ্বংস হয়ে গেছে ৮ হাজার ৫’শ ভবন। এমন দাবি করেছে রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অফ আরাকান।

ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে ১৯টি স্কুল, ৯টি হাসপাতাল এবং ৬১টি ধর্মীয় স্থাপনা। এমনকি ১৩টি সেতুও ধ্বংস করে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুথিডাং শহর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।