বান্দরবানে অর্ধশত বম পরিবারের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

বান্দরবানে অর্ধশত বম পরিবারের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

বান্দরবানে অর্ধশত বম পরিবারের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত বছর কেএনএফ সন্ত্রাসদের নির্যাতনের মুখে গ্রাম ছেড়ে সীমান্তে অবস্থান নেওয়া অসহায় ও হতদরিদ্র ৫০ জন বম সম্প্রদায়ের অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৫ জুলাই) সকাল থেকে জেলার রুমা ও থানচি উপজেলার সীমান্তে বসবাস করা এসব লোকজনকে চিকিৎসা সেবা দেয় সেনা সদস্যরা।

বান্দরবানে অর্ধশত বম পরিবারের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

আলীকদম জোনের আওতাধীন বাঁকলাইপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক মেডিকেল ক্যাম্প পরিচালনা করে এদিন অসুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. সালমান মেহেদী অংকন।

সেনাবাহিনী জানায়, এদিন ১৮ জন পুরুষ, ২০ জন মহিলা এবং ১২ জন শিশু সহ মোট-৫০ জন অসুস্থ পাহাড়ির মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।