পাহাড়ি কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির বিক্ষোভ মিছিল

পাহাড়ি কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির বিক্ষোভ মিছিল

পাহাড়ি কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির বিক্ষোভ মিছিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৯শ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-এমএন লারমা সমর্থিত এই ছাত্র সংগঠনের উদ্যোগে আজ বুধবার সকালে টাউনহলের সামনে থেকে বিক্ষোভ বের করা হয়।

বিক্ষোভটি শহর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনোতোষ ত্রিপুরা, জেলা সভাপতি সুভাষ চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান চাকমা, সচেতন ছাত্র সমাজের কৃপায়ন ত্রিপুরা।

বক্তারা বলেন, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি পাহাড়ি জনগোষ্ঠির রক্ষাকবচ। কিন্তু সরকার এই এই শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করছে। তারা অবলিম্বে ১৯০০ সালের রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed