খাগড়াছড়ির দীঘিনালায় বানভাসী মানুষকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় বানভাসী মানুষকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় বানভাসী মানুষকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে বিপর্যস্ত খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবাখালী ইউপির ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

খাগড়াছড়ির দীঘিনালায় বানভাসী মানুষকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

এছাড়া দুপুরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক এর নের্তৃত্বে সাড়ে তিনশ বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়। পাশাপাশি বন্যায় আটকে পড়া ৩২০টি পাহাড়ি ও বাঙালি পরিবারকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়।

জোন অধিনায়ক জানিয়েছেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দীঘিনালা জোনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।