মাটিরাঙ্গায় সমাজ কল্যাণে মানবিক সহায়তা দিল বিজিবির পলাশপুর জোন

মাটিরাঙ্গায় সমাজ কল্যাণে মানবিক সহায়তা দিল বিজিবির পলাশপুর জোন

মাটিরাঙ্গায় সমাজ কল্যাণে মানবিক সহায়তা দিল বিজিবির পলাশপুর জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খেদাছড়া ব্যাটালিয়ন (পলাশপুর জোন) কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী পাহাড়ী পরিবারের মাঝে ডেউটিন, সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) জোন সদরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন কর্তৃক ১৬জন দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারের মাঝে ১১ বান ঢেউটিন, ২টি সেলাই মেশিন, নগদ ৩৬ হাজার টাকা আর্থিক অনুদান, দূর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের জন্য ফুটবল ও গোলপোস্ট তৈরী করাসহ মোট আনুমানিক এক লাখ ৬০ হাজার ৯শত ৫ টাকার অনুদান প্রদান করা হয়।

এসময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একইদিন, জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন এর সভাপতিত্বে পলাশপুর জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক জানান, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। এছাড়া জোন আওতাধীন এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির জনকল্যাণমূলকৈ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।