সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিএসসিএসসি মিলনায়তন, ডিএসসিএসসি, মিরপুর সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান বলেন, দেশী ও বিদেশী সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য। গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারগণকে অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্টকে ডিএসসিএসসি কোর্স-২০২৪ এর সফল সমাপ্তির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমান্ড্যান্ট, ডিএসসিএসসি মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

তিনি কলেজের অগ্রগতি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে সেনাবাহিনী প্রধানের অব্যাহত সহায়তা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তাঁর সদয় উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই কোর্সে অংশগ্রহণকারী অফিসারগণ আধুনিক সশস্ত্র বাহিনী পরিচালনায় একতা, বন্ধন ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে অবদান রাখবে এবং তাদের অর্জিত জ্ঞানকে বিস্তৃত করবে।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ (চাকুরীরত ও অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ডিফেন্স/ মিলিটারি/নেভাল/ এয়ার এ্যাডভাইজার/ এ্যাটাচিগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং চীন, জার্মানী, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিন আফ্রিকা, দক্ষিন সুদান, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়া থেকে আগত ৫৭ জন অফিসারসহ ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

উল্লেখ্য যে, এ বছর মোট ১৩ জন নারী অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের নির্বাচিত অফিসারগণকে কমান্ডার ও স্টাফ হিসাবে ভবিষ্যতের গুরু দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ৬৫০৩ জন অফিসার এই প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন; তন্মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫০৭৯ জন, ১৭ জন পুলিশ অফিসার এবং ৪৫টি বন্ধুপ্রতিম দেশের মোট ১৪০৭ জন বিদেশী সশস্ত্র বাহিনীর অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।