দেশে ফিরলেন মক্কার কোরআন প্রতিযোগিতায় স্বর্ণজয়ী নৌবাহিনীর দুই সদস্য
![]()
নিউজ ডেস্ক
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্য দেশে ফিরেছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সাব্বির হোসেন (৩ পারা গ্রুপ) মো. গোলাম রব্বানী (১০ পারা হিফজ্ গ্রুপ) এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় তাদের এই সাফল্য বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন।
নৌবাহিনীর এই দুই কৃতী সদস্যের দেশে ফেরার সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তাদের সম্মানে সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করা হয়।
সশস্ত্র বাহিনীর এই অনন্য অর্জন দেশের জন্য গর্বের বিষয়। ধর্মীয় ক্ষেত্রে এমন সাফল্য ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতাটি ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। পরে ৯ ফেব্রুয়ারি, মক্কাতুল মুকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।