কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুয়েত সফর শেষে আজ বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আল আহমেদ আল সাবাহ, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব ড. আব্দুল্লাহ মিশাল মুবারাক আব্দুল্লাহ এ আল সাবাহ ও কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেঃ জেনারেল ইঞ্জিনিয়ার হাশেম আব্দুল রাজ্জাক আল রিফাই এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। উল্লেখ্য, কুয়েতের আমীর উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তীতে অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্ (বিএমসি) সদর দপ্তর পরিদর্শনসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

তিনি বাংলাদেশী মিলিটারি কন্টিনজেন্টের অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে অফিসার্স এ্যাড্রেস এবং দরবার নেন।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান সফরকালীন সময়ে কুয়েত আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন।

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশী সদস্যদের মনোবল বৃদ্ধিসহ বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য যে, কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ এর আমন্ত্রণে প্রতিনিধি দলটি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কুয়েত সফরে গমন করেছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed