যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস পালিত

যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস পালিত

যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনাসদস্যদের ১৬তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৫) যথাযথ মর্যাদায় পালিত হয়।

May be an image of 13 people and text that says 'A በጣኛ፡ ពេះ মজেনা জনযা'

দিনটি উপলক্ষে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধান উপদেষ্টার পক্ষে প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যগণ।

May be an image of 13 people and text

পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। এরপরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

May be an image of 2 people and text

এছাড়াও, ঢাকার মহাখালীস্থ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর হেলমেট হলে রাওয়া কর্তৃক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

May be an image of 4 people and text that says ''স্মরণে 'স্মরপর্ততোমরা স্মরণবরেশয বরেশ্য তোমরা' জাতীয় শহীদ সেনা দিন দির০ইয ২০ર৬ ចាំងម RAOUERA ਦদ 걷에 স্মরণে বরেণ্য তোমরা' জাতীয় শহীদ সেনা দিবস ২০২৬ Ky レ口 已肉 S5 eー PA ছরিব।ই ሮ বেন্র্ররারী ২০২৫ হান: রাওয়া শাব 在 ធ 一'

উক্ত অনুষ্ঠানে সেনা ও নৌ বাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, শহীদ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়গণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

May be an image of 4 people and text

এছাড়াও, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান মিরপুর ডিওএইচএস এর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ পরিবারের সদস্যদের কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

May be an image of ‎5 people, dais and ‎text that says '‎জাতীয় 'অমরণে বরেন্য তোমরা শহীদ সেনা দিব্স ২০২য 인 ፍ - 레 - ت জাতীয় শহীদ সেনা দিবস フロ. বশির্:कलसजी सतित:: 0 তারিখ ২৫ শে ফক্র্য়ারী ২০২৫, शথান রাওয়া কলাব 0 aied.1op unseld‎'‎‎

উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।