কল্যাণপুরে গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কল্যাণপুরে গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কল্যাণপুরে গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর কল্যাণপুর ফুলষ্টপ গার্মেন্টস ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়।

উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন হতে ২ টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। মিরপুর সেনাবাহিনী ক্যাম্প ও দারুসসালাম সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ ২ টি ইউনিটের পেট্রোল ও মিরপুর মডেল থানার পুলিশ সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।

উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা কল্যাণপুর ফুলষ্টপ গার্মেন্টস ফ্যাক্টরী ও পাশ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে অধিকতর ক্ষতির হাত থেকে রক্ষা করে।

আইএসপিআর জানায়, দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed