পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক কর্মসূচি: অসহায় পরিবার পেল নানা সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে জনসেবা ও মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
আজ বৃহস্পতিবার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধীনে একটি বিশেষ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া ।
কর্মসূচিতে ৯টি গরিব ও দুঃস্থ পরিবারকে ১১ বান্ডিল ডেউটিন প্রদান করা হয়, যা তাদের বসতবাড়ি মেরামতের জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা। এছাড়া ২ জন অসহায় নারীকে দেওয়া হয় সেলাই মেশিন, যা তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে।
এছাড়া, বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ৪টি পরিবারকে সোলার প্যানেল সরবরাহ করা হয়। এই উদ্যোগে একদিকে যেমন আলোর ব্যবস্থা নিশ্চিত হয়েছে, অন্যদিকে পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে উৎসাহ মিলেছে। সুপেয় পানির সংকট দূর করতে বসানো হয় একটি টিউবওয়েল।
অন্যদিকে, ৬ জন অসুস্থ, গরিব ও অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়, যা তাদের চিকিৎসা ও জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক কর্মসূচিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। তাদের মতে, এই ধরনের উদ্যোগ কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়নের ভিত্তি রচনা করছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর এমন অব্যাহত মানবিক ও উন্নয়নমূলক তৎপরতা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আস্থার প্রতীক হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।