অবিচার-বঞ্চনার শিকার সামরিক কর্মকর্তাদের অভিযোগ তদন্তে কমিটি গঠন

অবিচার-বঞ্চনার শিকার সামরিক কর্মকর্তাদের অভিযোগ তদন্তে কমিটি গঠন

অবিচার-বঞ্চনার শিকার সামরিক কর্মকর্তাদের অভিযোগ তদন্তে কমিটি গঠন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিগত সরকারের আমলে ২০০১ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য কমিটি গঠন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস মহাপরিচালক।

কমিটির সদস্যরা হলেন— মেজর জেনারেল (অব.) মুহম্মদ শামস-উল-হুদা, মেজর জেনারেল (অব.) শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ শাফকাত আলী, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নৌবাহিনীর সদর দপ্তরের নেভাল সেক্রেটারি, বিমান বাহিনী সদর দপ্তরের এয়ার সেক্রেটারি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed