প্রথমবারের মতো সেনাবাহিনী পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন লজিস্টিকস এরিয়া

প্রথমবারের মতো সেনাবাহিনী পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন লজিস্টিকস এরিয়া

প্রথমবারের মতো সেনাবাহিনী পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন লজিস্টিকস এরিয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথমবারের মতো আয়োজিত সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় লজিস্টিকস এরিয়া দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (৯ নভেম্বর) বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় তিনি ফাইনাল ম্যাচে কিছু সময় অংশগ্রহণ করে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন।

প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দলের মেজর শরীফুল আহসান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হন। একই দলের সৈনিক সজীব চন্দ্র দাস সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি পান। অন্যদিকে লজিস্টিকস এরিয়া দলের ফাহিম হাওলাদার শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফাইনাল ম্যাচে সৈনিক সোহাগ হাওলাদার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

গত ২৩ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রথমবারের মতো সেনাবাহিনী পর্যায়ে আয়োজিত এ ক্রিকেট প্রতিযোগিতা সেনাবাহিনীর ক্রীড়া কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে সেনাসদস্যদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি, দলীয় সংহতি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার, ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বরিশাল এরিয়া কমান্ডারসহ সেনাসদর, লজিস্টিকস এরিয়া, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *