খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে উল্টাছড়ি, পাকুজ্জাছড়ি ও ধনপাতাছড়া এলাকার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

গত ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমটি ছিল পুরোপুরি মানবিক ও জনকল্যাণমূলক।

জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুকের নির্দেশনায় লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ এবং ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলামের তত্ত্বাবধানে সেনা সদস্যরা দুর্গম পাহাড়ি পথে দীর্ঘ পথ অতিক্রম করে স্থানীয় পরিবারগুলোর হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। পাশাপাশি শিশুদের মাঝে ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পথ এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এসব অঞ্চলে নিয়মিত সহায়তা পৌঁছে না। কিন্তু সেনাবাহিনীর এই ধারাবাহিক ও মানবিক পদক্ষেপ তাদের কাছে “আশীর্বাদস্বরূপ”। তারা জানান, সংকটের মুহূর্তে সর্বপ্রথম সেনাবাহিনীকেই পাশে পাওয়া যায়।

দীঘিনালা জোনের কর্মকর্তারা বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাহাড়ের দুর্গম জনপদে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও সম্প্রীতি জোরদারে সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।