পানছড়িতে বিজিবির উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগকে পার্বত্য অঞ্চলে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী এবং পানছড়ি ডিগ্রি কলেজে এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থীসহ মোট দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী হিসেবে দুই সেট পাঠ্যবই তুলে দেওয়া হয়।

দুর্গম পার্বত্য এলাকায় আর্থিক ও ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ জোগাতে এই সহায়তা প্রদান করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

পানছড়িতে বিজিবির উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধ করাই বিজিবির এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

বই পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলে জানান। স্থানীয় সচেতন মহলও বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই, আর এই ধরনের সহায়তা শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।