নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পর্যালোচনা: চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম তদারকির লক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার দিনব্যাপী এ সফরে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পর্যালোচনা: চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

একই সঙ্গে তিনি নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উদ্ভূত সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সফরকালে সেনাপ্রধান চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পর্যালোচনা: চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুরূপ আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, নিরাপত্তা পরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে হবে।

তিনি নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশনা দেন।

নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পর্যালোচনা: চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কমান্ড্যান্ট, ইবিআরসি; এ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; সেনাসদর, চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পর্যালোচনা: চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

এছাড়া বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনী ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন রয়েছে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।