দুর্গম সাজেকে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়াল বিজিবি

দুর্গম সাজেকে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়াল বিজিবি

দুর্গম সাজেকে মানবিকতার দৃষ্টান্ত, অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়াল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শান্তি পাড়া এলাকায় এক অসহায় পাহাড়ি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত শান্তি পাড়ার কাটা কার্বারীর হাতে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেন। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যেও বিজিবির এই মানবিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার অনুভূতি তৈরি করেছে।

এ সময় ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও জরুরি ত্রাণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এসব মানবিক উদ্যোগ পাহাড়ি জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যেকোনো অসুস্থতা, দুর্যোগ কিংবা জরুরি প্রয়োজনে বিজিবি সদস্যদের দ্রুত সাড়া ও সহযোগিতা দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। এতে পাহাড়ে বসবাসরত জনগণের মধ্যে নিরাপত্তা ও রাষ্ট্রীয় কাঠামোর প্রতি আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রা বিজিবির নিরলস ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় বিজিবির মানবিক কার্যক্রম শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতেও উল্লেখযোগ্য অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।