রাঙামাটির দুর্গম এলাকায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ডুলুছরি এলাকার কুকিছড়া বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে ১৬৮ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এ সময় ছোট হরিণা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া তাদের জন্য কঠিন। এ ধরনের উদ্যোগে বিজিবির সরাসরি চিকিৎসা সেবা স্থানীয় জনগণের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।