বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে মিয়ানমারের আরসা সদস্য আটক

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে মিয়ানমারের আরসা সদস্য আটক

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে মিয়ানমারের আরসা সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন এলাকা থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসা বাহিনীর এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। আটক ব্যক্তির কাছ থেকে গুলি, ওয়াকিটকি ও যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাতে বাইশারী এলাকার পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে যৌথ বাহিনীর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালে সন্দেহজনক গতিবিধির কারণে এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার নাম ইমাম হোসেন (২৩) বলে জানা যায়, যিনি মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসা বাহিনীর সদস্য।

আটকের সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বাতেন মৃধা জানান, আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থল দুর্গম ও দূরবর্তী হওয়ায় তাকে থানায় আনতে কিছুটা সময় লেগেছে।

স্থানীয়দের ধারণা, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরসা ও আরএসও’র সঙ্গে আরাকান আর্মির চলমান তীব্র সংঘর্ষের কারণে দলছুট হয়ে ওই আরসা সদস্য জঙ্গলাকীর্ণ সীমান্ত পথ ধরে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি এলাকায় প্রবেশ করতে পারে।

প্রসঙ্গত, মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।