পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি

পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি

পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকসহ সীমান্তবর্তী ভোটকেন্দ্র ও ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর এবং অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার সকালে সাজেক এলাকায় বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) মিডিয়া ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী এসব তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়নের আওতায় বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় দুইটি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী আরও বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন এবং আধুনিক যোগাযোগ সরঞ্জামের পাশাপাশি বিভিন্ন ধরনের রায়োট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করা হবে।

তিনি জানান, বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে এবং নির্বাচনী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, পাহাড়ি ও দুর্গম এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।