দীঘিনালায় পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর দরখাস্ত দুই স্বতন্ত্র প্রার্থীর

দীঘিনালায় পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর দরখাস্ত দুই স্বতন্ত্র প্রার্থীর

দীঘিনালায় পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর দরখাস্ত দুই স্বতন্ত্র প্রার্থীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পোস্টাল ব্যালট পেপারে অবৈধভাবে প্রভাব খাটিয়ে নির্দিষ্ট প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী।

গতকাল বুধবার সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষে মো. সামসু হক, প্রবীন জ্যোতি চাকমা ও মো. আক্কাশ আলীর নেতৃত্বে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

দরখাস্তে অভিযোগ করা হয়, দীঘিনালা পোস্ট অফিসে কিছু অসাধু ব্যক্তি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে পোস্টাল ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকে সিল মারেন, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি সুপরিকল্পিত চেষ্টা।

লিখিত অভিযোগে স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখ করেন, পোস্টাল ব্যালট একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ভোটদান পদ্ধতি। এই প্রক্রিয়ায় অনিয়ম হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— মো. হাবিবুল্লাহ রানা (উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক), মো. মাসুদ রানা (জেলা বিএনপির উপদেষ্টা), মো. মমিনুর রহমান (উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক), শান্তি প্রিয় চাকমা (উপজেলা বিএনপির সহ-সভাপতি) এবং মো. দুলাল (জামতলী যুবদলের সদস্য)।

এ ঘটনায় দীঘিনালায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালটের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় যেকোনো অনিয়ম দ্রুত ও কঠোরভাবে দমন করা না হলে নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed