বান্দরবানের থানচিতে ৩৮ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বান্দরবানের থানচিতে ৩৮ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বান্দরবানের থানচিতে ৩৮ বিজিবির শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বান্দরবানের থানচি সদর ইউনিয়নের ১৭টি গ্রামের অসহায় মানুষের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন, বলীপাড়া জোনের সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অফিসারবৃন্দ।

পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয় অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জোন কমান্ডার বলেন, দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় ৩৮ বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ৩৮ বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট সব ধরনের অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এসব অপরাধ দমনে কাজ করছে ৩৮ বিজিবি।

তিনি বলেন, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি বান্দরবান সদর ও থানচি উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed