সাজেকের গঙ্গারামে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

সাজেকের গঙ্গারামে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

সাজেকের গঙ্গারামে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সংকট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান-এর তত্ত্বাবধায়নে সাজেক কলেজ মাঠে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

সাজেকের গঙ্গারামে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

এ সময় সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মোট ৫১১ জন নারী, পুরুষ ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক। রোগী দেখেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা, গঙ্গারাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুধন চাকমাসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাজেকের গঙ্গারামে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষেরা চিকিৎসা সুবিধার অভাবে দীর্ঘদিন ধরে নানা কষ্ট ভোগ করছেন। সেই বাস্তবতা বিবেচনায় বাঘাইহাট জোন নিয়মিতভাবে এসব এলাকায় চিকিৎসা সেবা প্রদান করে আসছে। অতীতে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো এবং বাঘাইহাট এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় এবার গঙ্গারাম এলাকায় স্থানীয় জনগণের জন্য এই সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাঘাইহাট জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed