টেকনাফে বিজিবির অভিযানে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ১০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকা থেকে একটি সিএনজি ও একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান মহাসড়কে তোলার চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি ও মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে দুই লক্ষ সত্তর হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।