“সম্প্রীতি ও উন্নয়ন” কর্মসূচির আওতায় অসহায় পরিবারের পাশে ২৭ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
“সম্প্রীতি ও উন্নয়ন” কর্মসূচির আওতায় রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহায়তা বিতরণ করেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় তিনি সুবিধাভোগী পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।
জোন অধিনায়ক বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) নিয়মিত জনসেবামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকায় ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।