টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের শাহপরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৫টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদ সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নুরুস সাফা (৪৭)। তিনি মিয়ানমারের মংডু এলাকার নাপিতের ডেইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জব্দ ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্র ও নদীপথে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed