বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র উদ্যোগে এক অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) সাজেক ইউনিয়নের ৯ নম্বর ত্রিপুরা পাড়ায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী গৃহ নির্মাণের জন্য জোনাল ত্রিপুরার হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক প্রয়োজন পূরণে সহায়তা করা বাহিনীর দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ ও গৃহ নির্মাণে সহযোগিতাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed