ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (TRADOC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমান্ডটির উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন।

ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

উদ্বোধনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণ সমন্বয় এবং ডকট্রিন ও ট্যাকটিকস প্রণয়নে সর্বোচ্চ সংস্থা হিসেবে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের যাত্রা বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। তিনি পরিকল্পিত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং আধুনিক সামরিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি বাহিনীকে কৌশলগতভাবে কার্যকর ও সময়োপযোগী রাখতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

জানা গেছে, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড সরাসরি বিমান বাহিনী প্রধানের অধীনে পরিচালিত হবে। কৌশলগত সামঞ্জস্য নিশ্চিত করার পাশাপাশি এটি পরিকল্পনা, অপারেশন, প্রশিক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে বিমান সদরের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখবে। “Transformation through Wisdom” মূলমন্ত্র অনুসরণ করে প্রতিষ্ঠানটি বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, ডকট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন ও হালনাগাদ এবং অপারেশনাল উৎকর্ষতা অর্জনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার ও ঘাঁটি এ কে খন্দকার, কমান্ড্যান্ট ট্রাডক এবং বিমান সদরের পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আধুনিকায়ন ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণ ও নীতিগত কাঠামো উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে, যার অংশ হিসেবেই ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সূচনা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।