রাঙামাটির ভূষণছড়ায় অসহায় শিক্ষার্থীদের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটির ভূষণছড়ায় অসহায় শিক্ষার্থীদের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটির ভূষণছড়ায় অসহায় শিক্ষার্থীদের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)র উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া এলাকার দারুল উলুম নূরানী তালীমুল কুরআন একাডেমিতে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর নির্দেশনায় এসব ইফতার বিতরন করা হয় বলে জানা যায়।

এতে প্রতিষ্ঠানের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল প্রতি শিক্ষার্থীর জন্য এক প্যাকেট বিরিয়ানি, খেজুর, পিয়াজু, ছোলা, মুড়ি ও শাহী জিলাপি। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তা কার্যক্রমে বিজিবির এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।