রাঙামাটিকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের

রাঙামাটিকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের

রাঙামাটিকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‎পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, রাঙামাটি জেলাকে দুর্নীতিমুক্ত করা হবে।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, রাঙামাটি জেলাসহ তিন পার্বত্য জেলায় পর্যটন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক চার লেনে উন্নীতকরণ এবং খাল খননকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যটন খাতে বিদেশি পর্যটক আকর্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে এবং এতে করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে। বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি করা হবে। কর্ণফুলী পেপার মিলস ও টেক্সটাইল মিলস চালু করা গেলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরও বলেন, আমি কাজ করতে এসেছি, আমার কাজের মাধ্যমেই তা প্রমাণ হবে। তিনি আরও বলেন, তিনি রাঙামাটির বাসিন্দা হলেও উন্নয়ন বরাদ্দে কোন ধরনের বৈষম্য করা হবে না। তিন পার্বত্য জেলার উন্নয়ন সমানভাবে এগিয়ে নেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

‎সভায় উপস্থিত সাংবাদিকগণ জেলা পরিষদ, পৌরসভা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পাবলিক হেলথসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎এসময় পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. আল-আমিন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed