চকরিয়ায় সেহেরীর সময় অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় সেহেরীর সময় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার সবুজপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বোরহান উদ্দিন (৩০) খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া এলাকার সবুজপাহাড়ের বাসিন্দা। তিনি মৃত নূরুল হাকিমের ছেলে।
তিনি বলেন, “শুক্রবার দিবাগত রাতে সেহেরীর সময় পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে রান্নাবান্না ও নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় সংঘবদ্ধ একদল ডাকাত দরজায় জোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আমি চিৎকার করলে আমাকে মারধর করে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখে ডাকাতরা।”
তিনি আরও বলেন, “ওই সময় আমার ছোট বোন ইছরাত জাহান (২৬) বেড়াতে এসেছিলেন। ডাকাতরা তার গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন, এক ভরি ওজনের দুটি আংটি, এক ভরি ওজনের এক জোড়া কানের দুল, একটি স্যামসাং স্মার্টফোন এবং তার ব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া আলমারিতে রাখা আমার মায়ের ১৫ হাজার টাকা, আমার নিজের একটি ভিভো মোবাইল ফোন ও পাঞ্জাবির পকেটে থাকা ৫ হাজার টাকাও লুট করে নেয়।”
এই ভুক্তভোগীর দাবি, ডাকাতদের সবার মুখে মুখোশ থাকলেও তাদের মধ্যে একজনকে এলাকার পরিচিত বলে সন্দেহ হচ্ছে। ঘটনার আগে বিকেলে ওই ব্যক্তিকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ডাকাতির সময় তার কণ্ঠস্বরও পরিচিত মনে হয়েছে বলে জানান তিনি। স্থানীয় কয়েকজন বাসিন্দাও ডাকাতদের ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন বলে দাবি করেন তিনি।
চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদুল আলম বলেন, মহাসড়কের পাশে অবস্থিত ওই বসতবাড়িতে সেহেরীর সময় ডাকাতির ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘরে ভাঙচুর ও লুটপাটের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।