বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামে এক কাঠুরিয়ার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা এবং আবদুজ্জাবারের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৫১ ও ৫২–এর মধ্যবর্তী এলাকায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তের বাটনাতলা এলাকার ওপারে মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল জব্বারসহ সাতজন ব্যক্তি সীমান্তসংলগ্ন এলাকায় গাছ কাটতে যান। এ সময় তারা অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে ঢুকে পড়েন। সেখানে পা পড়তেই হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আবদুল জব্বার গুরুতর আহত হন এবং বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর স্থানীয়রা আহত আবদুল জব্বারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থলমাইনের ঝুঁকি থাকায় স্থানীয়দের সতর্ক হয়ে চলাচল করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।