কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১, প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১, প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১, প্রাইভেট কার জব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (৭ মার্চ ) সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে তল্লাশিকালে এ ঘটনা ঘটে। আটক জিয়ারুল কবির (৩০) টেকনাফ অলিয়াবাদ গ্রামের মৃত আমির হামজার ছেলে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে গাড়ির সিট কভারের পেছনে বিশেষ কায়দায় লুকানো ১০টি প্যাকেটে কালো কসটেপে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং চালক জিয়ারুল কবিরকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধারকৃত ইয়াবা, গাড়ি ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।