স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদৈইধন চাকমার আজীবন কারাদন্ড

স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদৈইধন চাকমার আজীবন কারাদন্ড

স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদৈইধন চাকমার আজীবন কারাদন্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদেইধন চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

গত বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মো. আহসান তারেখ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ আগস্ট রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার শুবলং ইউনিয়নের পিপড়াছড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে চার সন্তানের জননী শেফালি চাকমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী আদেইধন চাকমা। ঘটনার পর নিহতের চাচা কিরণ বিকাশ চাকমা বাদী হয়ে বরকল থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

দীর্ঘ ২ বছর ৬ মাস ১৮ দিন ধরে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে দণ্ডবিধির ৩০২ ধারার আওতায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু বলেন, আদালতের এ রায় সন্তোষজনক হয়েছে। এই রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।