স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীতে ১৮ জেসিওকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান

স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীতে ১৮ জেসিওকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান

স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীতে ১৮ জেসিওকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)-কে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার এসব জেসিওকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে, যা একই দিন থেকে কার্যকর হয়েছে।

অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ জামাল উদ্দিন (আর্মার্ড), মো. আঃ কাইয়ুম ও মো. মোহাররম হোসেন (আর্টিলারি), মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, মো. ইসমাইল হোসেন ও মো. শহিদুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মো. আবদুল কাদের (সিগন্যালস), কাজী মোকাররম হোসেন, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান (ই বেঙ্গল), মো. খালেদ মোর্শেদ নীরব (বীর), শেখ কামাল উদ্দিন (এএসসি), ওবায়দুর রহমান সেখ ও মো. আবুল হাশেম (ইএমই) এবং মো. আব্দুল কাদের (সিএমপি)।

সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীতে দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ ধরনের অনারারি কমিশন প্রদান করা হয়ে থাকে।

এতে বাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত উৎসাহ ও মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ববোধ আরও জোরদার হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *