স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীতে ৯ এমসিপিওকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন

স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীতে ৯ এমসিপিওকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন

স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীতে ৯ এমসিপিওকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাষ্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার সদস্যকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্টদের অনারারি কমিশন একই দিন থেকে কার্যকর হয়েছে।

অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—খন্দকার জাহাঙ্গীর আলম (এনইউপি এমসিপিও, এক্স, সিডি-১), মো. নজরুল ইসলাম (এমসিপিও, ই), এইচ এম আব্দুল জলিল (এমসিপিও, এক্সক্স, জিআই), শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান (এমসিপিও, এক্স, এফসি-১), মো. সাইফুল ইসলাম প্রধান, বিএসপি (এমসিপিও, আর), হাওলাদার মোহাম্মদ হান্নান (এমসিপিও, এল), মো. সামিউল হক (এমসিপিও, কম), মো. নুরুজ্জামান (এমসিপিও, ক্যাট) এবং মো. দীন ইসলাম (এমসিপিও, মেড, ওটিএ)।

সংশ্লিষ্টরা জানান, নৌবাহিনীতে দীর্ঘদিন দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ ধরনের অনারারি কমিশন প্রদান করা হয়ে থাকে।

এতে সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের মনোবল ও কর্মস্পৃহা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *