স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস—২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে গান স্যালুট প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এ সময় সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান থেকে ধারাবাহিকভাবে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়, যা মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের প্রতীক।

স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

সংশ্লিষ্টরা জানান, স্বাধীনতা দিবসের সূচনালগ্নে তোপধ্বনির এই ঐতিহ্যবাহী আয়োজন জাতির ইতিহাস, গৌরব ও আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতি বছর পালিত হয়ে আসছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার পাশাপাশি শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় এ আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী বীরদের স্মরণ করা হয় এবং জাতির পক্ষ থেকে তাদের প্রতি অবিচল শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *