উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ সামরিক সরঞ্জাম উদ্ধার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ সামরিক সরঞ্জাম উদ্ধার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ সামরিক সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে (র‌্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।

তিনি জানান, ২৯ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় এক ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদ করে রেখেছে। এ তথ্যে র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সৈকত হোসেন বুলু (৪০) নামের এক ব্যক্তির সেমিপাকা টিনশেড ঘরে তল্লাশি চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান।

তিনি আরও জানান, পরে তার ঘরের শয়নকক্ষের ছাদের সিলিংয়ে বিশেষভাবে তৈরি মাচা থেকে রঙিন কাপড়ে মোড়ানো অবস্থায় বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।

পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *