জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি: জর্জিয়া অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি: জর্জিয়া অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে এ সম্মাননা তুলে দেন অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প।

এ উপলক্ষে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলও সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি: জর্জিয়া অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সমর্থনে গৃহীত বিশেষ রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়।

এ রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি: জর্জিয়া অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান

এর আগে, একই দিন সকালে সেনাবাহিনী প্রধান গভর্নর ব্রায়ান কেম্পের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষ সামরিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্স-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি: জর্জিয়া অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান

উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গমন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সফরের অংশ হিসেবেই তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন, যা ভবিষ্যতে এ খাতে দেশের ভূমিকা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।