ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানায়, সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরো গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।