বাংলাদেশ-তুরস্ক সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-তুরস্ক সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-তুরস্ক সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।

সোমবার ঢাকার ঢাকা সেনানিবাস-এ অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।